× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৩:২৬ পিএম

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে পটিয়ার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া ডিলার আহমেদ বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর ছেলে মো. নাজিম (২৪) এবং একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের ছেলে মো. তারেক (২০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আটটার দিকে ডিলার আহমেদ বাড়ির একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন নাজিম। দীর্ঘসময় নাজিমের কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে খুঁজতে নামেন তারেক। পরে সেও নিখোঁজ হয়ে যায়। তখন আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে।

এ প্রসঙ্গে পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা