× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাদ্যবান্ধব কর্মসূচির লোগোযুক্ত ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ

বগুড়া অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২০:২৮ পিএম

খাদ্যবান্ধব কর্মসূচির লোগোযুক্ত ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ

বগুড়ার গাবতলীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির লোগোযুক্ত ১৫৬ বস্তা মানহীন চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ির নিচ তলার গোড়াউন থেকে এসব চাল উদ্ধার করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান।

ইউএনও হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে চালগুলো থানায় হেফাজতে রাখা হয়।

তিনি আরও জানান, হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া নেওয়া একটি গোডাউনে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি এসব চাল মজুত করেছিলেন। এ ঘটনায় প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা