× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ভয়াবহ ভাঙন, বিলীন হচ্ছে চাষের জমি

বগুড়া অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২০:০৯ পিএম

বগুড়ায় ভয়াবহ ভাঙন, বিলীন হচ্ছে চাষের জমি

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনা নদীর পানি কমতে শুরু করায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের আকস্মিক ভাঙনে শহড়াবাড়ী গ্রামের বিস্তীর্ণ সমতল ভূমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ধারা এখন ধেয়ে আসছে জনবসতির দিকে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের মানুষ।

সোমবার (২৫ আগস্ট) সরেজমিন দেখা যায়, ভাঙনরোধে ২০০১ সালে শহড়াবাড়ী ও বানিয়াজান এলাকায় স্পার নির্মাণ করা হয়েছিল। এর ফলে, দীর্ঘদিন ওই এলাকার আবাদি জমি ও জনবসতি সুরক্ষিত ছিল। তবে সম্প্রতি যমুনার পানি কমতে শুরু করায় নদীতে প্রবল স্রোত বইছে। প্রচণ্ড স্রোতের ঘূর্ণাবর্ত বারবার আঘাত হানছে নদীপাড়ে। এতে শহড়াবাড়ী থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বহু চাষের জমি নদীগর্ভে হারিয়ে গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হলেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। এখন তারই খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ না নিলে জনবসতি ও ফসলি জমি হারানোর শঙ্কা রয়েছে।

এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, ‘উচ্চপদস্থ কর্মকর্তারা ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। আমাদের প্রস্তুতি রয়েছে। নদীপাড়ের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা