× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২০:০৫ পিএম

ভুয়া চিকিৎসক মেহেদী হাসান। প্রবা ফটো

ভুয়া চিকিৎসক মেহেদী হাসান। প্রবা ফটো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক মেহেদী হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৫ আগস্ট) বিকাল ৩টায় তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। 

মেহেদী রংপুর নগরীর রেলওয়ে কলোনির আবু জাফর আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত মারামারির ঘটনায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার নিহত মোসলেম উদ্দিনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মর্গে থাকা মরদেহের দ্রুত ময়নাতদন্তের জন্য জিনিসপত্র কেনার কথা বলে দালাল মেহেদী হাসান ভুক্তভোগী পরিবারের কাছে ৮ হাজার টাকা নেয়। এ বিষয়টি পুলিশ কোনোভাবে অবহিত হলে ঘটনাস্থল থেকেই টাকাসহ মেহেদীকে গ্রেপ্তার করা হয়।  

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, দালাল মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীর লোকজনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা গ্রহণ করে আসছিলেন। আজও তিনি ডাক্তার পরিচয় দিয়ে মর্গে থাকা মরদেহ পরিবারের কাছে টাকা গ্রহণ করে। এমন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা