× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সততার দৃষ্টান্ত মোবাইল ব্যবসায়ীর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৯:৪২ পিএম

সততার দৃষ্টান্ত মোবাইল ব্যবসায়ীর

কুড়িয়ে পাওয়া দামি স্বর্ণের হার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লার চৌদ্দগ্রামের এক মোবাইল দোকানের মালিক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে খুঁজে বের করেন প্রকৃত মালিককে।

জানা গেছে, গত ১১ আগস্ট নিজ দোকান ‘মোবাইল পয়েন্ট’-এ একটি স্বর্ণের হার পান দোকানের মালিক আবদুল্লাহ আল মাসুদ বাবলু। পাশের এক দোকানিকে সঙ্গে নিয়ে স্বর্ণ দোকানে নিয়ে পরীক্ষা করিয়ে দেখেন, সেটি ২২ ক্যারেটের আসল স্বর্ণের হার। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। তারপর সেটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে বিভিন্ন ফেসবুক পেজে পোস্ট দেন।

এর ১২ দিন পর গত ২৩ আগস্ট স্বর্ণের হারটির প্রকৃত মালিক এসে হাজির হন। হারটির ক্রয় রশিদ, ডিজাইন, ওজনসহ যাবতীয় বর্ণনা হুবহু মিলে যাওয়ায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

স্বর্ণের হারটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার পর আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘এটা অন্যের হক। অন্যের জিনিস খাওয়ার অধিকার কারও নাই। আল্লাহর ভয়েই এটা ফিরিয়ে দিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা