× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গত তিন মেয়াদে ভোটের নামে রাহাজানি হয়েছে : মান্না

বগুড়া অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৯:০৫ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৫ ১৯:১৪ পিএম

গত তিন মেয়াদে ভোটের নামে রাহাজানি হয়েছে : মান্না

গত তিন মেয়াদে দেশে নির্বাচনের নামে চুরি, ডাকাতি ও রাহাজানি হয়েছে। তাই মানুষ এখন একটি ভালো, সুন্দর ও সবার কাছে গ্রহণযোগ্য ভোট চায় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ভোটের রাজনীতিতে বাংলাদেশ টালমাটাল অবস্থায় রয়েছে। প্রকৃত সৈনিকদের বিজয়ী করতে পারলেই সুন্দর সুশাসন ও স্বনির্ভর বাংলাদেশ উপহার দেওয়া যাবে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা নাগরিক ঐক্যের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর রাজনীতি এগোচ্ছে। একসময় শেখ হাসিনা ও খালেদা জিয়া একে অপরকে সহ্য করতেন না। অথচ অভ্যুত্থানের পর বিভিন্ন দল একসঙ্গে বসছে, কোনো গণ্ডগোল হয়নি। এর মানে রাজনীতি এগোচ্ছে।

সরকারি অফিস-আদালতে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখনও ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ স্বাচ্ছন্দে হাঁটতে পারবে, কথা বলতে পারবে, ক্ষুধার্ত থাকলেও তা নিবারণ করতে পারবে। 

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রচারের জন্য বলছি না, তবে এখন বিএনপির সামনে তেমন প্রতিদ্বন্দ্বী দেখছি না। তিনি অভিযোগ করে বলেন, তিনবারের নির্বাচনে যা হয়েছে, তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। শেখ হাসিনা ভোটের নামে দেশের মানুষের সঙ্গে তামাশা করেছেন। 

সভায় জেলা নাগরিক ঐক্যের সভাপতি রাজিয়া সুলতানা ইভার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা