× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলের মিলে হাত বিচ্ছিন্ন হয়ে নারী শ্রমিকের মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৯:০৩ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৫ ১৯:১৩ পিএম

তেলের মিলে হাত বিচ্ছিন্ন হয়ে নারী শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিক মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। তিনি গত দুই বছর ধরে পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে কাজ করছিলেন ওই নারী। গতকাল দুপুরে কাজ করার এক পর্যায়ে মেশিনে ওড়না পেঁচিয়ে বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায় ওই নারীর। পরে মেশিন বন্ধ করে হাত বিচ্ছিন্ন অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মিলের মালিক আবদুর রাজ্জাক ভূঁইয়া রুবেল বলেন, দুই বছর আগে ওই নারীর স্বামী মারা যান। আমার কাছে কাজ চাইলে তাকে অপারেটর হিসেবে নিয়োগ দেই। কোনোদিনই এমন ঘটনা ঘটেনি। তার মৃতুতে গভীর শোক জানাচ্ছি। আমার পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করবো। 

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা