× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে সাদাপাথর উদ্ধারে ‘চিরুনি অভিযান’ শুরু

সিলেট অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৯:০০ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৫ ১৯:১৩ পিএম

সিলেটে সাদাপাথর উদ্ধারে ‘চিরুনি অভিযান’ শুরু

সিলেটের সাদাপাথর ও জাফলং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটন সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে দেয় পাথর লুটপাট। এ ঘটনায় অবশেষে কঠোর অবস্থানে জেলা প্রশাসন এবং শুরু হচ্ছে প্রশাসনের ‘চিরুনি অভিযান’ । চলবে নিরবচ্ছিন্নভাবে যতদিন না পুরো এলাকা থেকে অবৈধ পাথর সম্পূর্ণভাবে উদ্ধার হয়। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে উত্তোলিত ও মাটিচাপা দিয়ে লুকানো পাথর শনাক্ত ও উদ্ধার এবং অবৈধ পাথর ব্যবসায়ী, দখলদার ও সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। উদ্ধার করা পাথর প্রকৃত অবস্থানে ফিরিয়ে নেওয়া এবং পর্যটন কেন্দ্রগুলোর স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার করতে এই অভিযানে অংশ নেবে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী। 

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, ‘প্রশাসনের দেওয়া ৩দিনের ঘোষিত এই আল্টিমেটামের পর যদি কেউ পাথর ফিরিয়ে না দেন তাহলে  আজ ২৬ আগস্ট প্রশাসনের চিরুনি অভিযান শুরু হবে। শনিবার বিকাল থেকে রবিবার বিকাল ৬টা পর্যন্ত প্রায় ২ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় ফেরত দিয়েছেন পাথর লুটকারীরা।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘পাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা কাউকে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় ছাড় দেবে না। যারাই প্রকৃতির ক্ষতি করেছে, তাদের বিচার হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা