× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবি বাগছাস কমিটিতে ছাত্রলীগকর্মী, ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৭:৩৫ পিএম

চবি বাগছাস কমিটিতে ছাত্রলীগকর্মী, ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। তবে নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ছাত্রলীগকর্মী অন্তর্ভুক্ত থাকায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

রবিবার (২৪ আগস্ট) রাতে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য ৩২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ চৌধুরী। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার বিরুদ্ধে পূর্বে ছাত্রলীগের সিএফসি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে তার বেশকিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। আশরাফ সিলেট-১ সংসদীয় আসনে ছাত্রলীগের সমন্বয়ক টিমের সদস্য ছিলেন। এছাড়াও কেক কেটে ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিন পালনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে নেতাকর্মীদের সঙ্গে অংশ নিতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে আশরাফ চৌধুরী বলেন, আমরা যারা ৫ আগস্টের পূর্বে হলে ছিলাম, তাদের জোর করেই ছাত্রলীগ করানো হতো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে যাওয়া বাধ্যতামূলক ছিল। তাই হয়তো প্রোগ্রামগুলোতে কয়েকটা ছবি উঠেছে। এছাড়াও অনেকের অজান্তেই গত নির্বাচনে সংসদীয় সমন্বয়ক কমিটিতে নাম তালিকাভুক্ত করা হয়েছিল। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।

তিনি আরও বলেন, ১৭ জুলাই হল থেকে আমি চট্টগ্রাম শহরে চলে যাই। এরপর শহরে এবং আমার এলাকা সিলেটে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। ছাত্রলীগের অনেক নেতা আমাকে ফোন দিয়ে হুমকি-ধামকি দিত।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, আমি এ বিষয়ে এখনও ভেরিফাই করেনি। তাই আশরাফ চৌধুরীর বিষয়ে আপাতত কিছু বলতে পারছি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা