× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৭:১৬ পিএম

পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনীর পরশুরামে পরিত্যক্ত একটি বাড়ি থেকে এমরান হোসেন (২৮) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। এমরান পৌর এলাকার বাউরপাথর গ্রামের আবুল কাশেমের ছেলে।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০১৫ সালে প্রতিবেশী লিজা আক্তার নামে ৬ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় জেল খেটে ২০২১ সালে জামিনে ছাড়া পান এমরান। তারপর থেকে হতাশায় ভুগছিলেন। স্থানীয়দের ধারণা, এমরান হোসেন মানসিক হতাশাগ্রস্ত হয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ৪-৫ দিন আগে আত্মহত্যা করেছেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে পরিত্যক্ত ঘরে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা