× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ শহরকে বাঁচাতে হলে পরিষ্কার রাখতে হবে: ডিসি

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৭:০৭ পিএম

নারায়ণগঞ্জ শহরকে বাঁচাতে হলে পরিষ্কার রাখতে হবে: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, যে কোনোভাবেই হোক, এ শহরটাকে আমরা পরিষ্কার রাখতে চাই। পরিষ্কার করতে চাই। শহরের সমস্ত নাগরিকের কাছে অনুরোধ, শহরটাকে বাঁচাতে হলে শহরটা পরিষ্কার করতে হবে। আমরা আপনাদের পাশে আছি। আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব নিতে হবে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত ডাস্টবিনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে এই ডাস্টবিন স্থাপন করা হয়। সিটি করপোরেশনের বাইরে এরকম ১০০টি ডাস্টবিন স্থাপন করা হবে।

জেলা প্রশাসক বলেন, আমরা নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করেছিলাম। সে কর্মসূচির আলোকে এক লাখ বৃক্ষ রোপণ করি। পাশাপাশি খাল পরিষ্কার কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের স্লোগান ছিল, ‘নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি, সচেতন হই পরিষ্কার করি’। আমরা গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির স্থায়ী রূপ দিতে চাই। তারই অংশ হিসেবে আমরা ডাস্টবিন স্থাপনের কার্যক্রম শুরু করেছি।

তিনি আরও বলেন, আমরা খাল খনন করতে গিয়ে তিন হাজার ৫০০ ট্রাক ময়লা পরিষ্কার করেছি। কিন্তু পরিষ্কার করার পর দেখলাম, অনেকেই অসচেতনভাবে খালে ময়লা ফেলছে। আমরা মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ এবং সাইনবোর্ড স্থাপন করেছি। সেই সঙ্গে সিটি করপোরেশনের বাইরে ১০০ ডাস্টবিন স্থাপন করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক ওয়ার্ডে দুইটি করে ডাস্টবিন স্থাপন করা হবে। আবর্জনা নেওয়ার জন্য প্রত্যেকটি ইউনিয়নে কমিটি করে দিয়েছি। যারা আবর্জনা সংগ্রহ করে তাদের মনিটরিংয়ের আওতায় নিয়ে আসছি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) দেবযানি কর ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা