× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাসিনোর বিরুদ্ধে চিরুনি অভিযান ঘোষণা করলেন পুলিশ সুপার

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৪:১০ পিএম

ক্যাসিনোর বিরুদ্ধে চিরুনি অভিযান ঘোষণা করলেন পুলিশ সুপার

মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানম বলেছেন, সোমবার (২৫ আগস্ট) থেকে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে চিরুনি অভিযান চালানো হবে। 

যার মোবাইলে ক্যাসিনোর অ্যাপ অথবা এমন কোনোকিছু পাওয়া যাবে তার বিরুদ্ধে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যারা এই ক্যাসিনোর সাথে জড়িত থাকবে তাদের দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। 

তিনি আরও বলেন, আপনারা সচেতন হয়ে যানÑ যদি কারোর ফোনে এসব অ্যাপ থাকে অথবা কোনোভাবে জড়িত থাকেন কেউ, তাহলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। 

মেহেরপুরে হারানো মোবাইল ও মোবাইল ব্যাংকিংয়ে খোয়া যাওয়া টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর  এবং কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

মেহেরপুরের জুন-জুলাই মাসের সাইবার ক্রাইম ইনভেটিগেশন সেল কর্তৃক জিডি বলে ১২২টি মোবাইল এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণাপূর্বক হাতিয়ে নেওয়া ভুলক্রমে যাওয়া সর্বমোট ১০ লাখ ১৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (২৫ আগস্ট)  বেলা ১১টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে প্রকৃত মালিকদের হাতে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করা হয়। সময় ‘পুলিশি জনতা, জনতায় পুলিশ’ এই প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মত বিনিময় সভায় মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম, ডিবির ওসি গোপাল প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন। 

এ সময় মেহেরপুর সদর থানার ৪১টি, গাংনী থানার ৬৪টি এবং মুজিবনগর থানার ১৭টি মোট ১২২টি মোবাইল এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৯ লাখ ১৭ হাজার টাকা ও ভুলক্রমে চলে যাওয়া এক লাখ এক হাজার তিনশত টাকাÑ সর্বমোট ১০ লাখ ১৮ হাজার ৩০০ টাকা প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা