× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৩:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট)  সকাল সাড়ে ৮টার দিকে বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকার মেতিরাফ মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁপাপুর এলাকার আবদুল বারেকের পুত্র।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, সকালে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে দেবিদ্বারের দিকে যাচ্ছিলেন। এসময় কংশনগর এলাকার মেতিরাফ মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক সাদ্দাম ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা একটি লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা