ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৩:১৫ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫ ১৩:৫০ পিএম
প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক মনিরুজ্জামান চঞ্চলের (৩০) মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ফুলপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক মনিরুজ্জামান চঞ্চলের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ টু শেরপুর মহাসড়কের ছনধরা ইউনিয়নের বাশাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে উল্টে পড়লে ঘটনাস্থলেই ওই শিক্ষকের প্রাণহানি ঘটনা ঘটে ।
নিহত শিক্ষক মনিরুজ্জামান চঞ্চল(৩০)। তিনি বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষক মনিরুজ্জামান চঞ্চল (২৪ শে আগস্ট) রবিবার রাত ১১টার দিকে তার ব্যক্তিগত কাজ শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাশাটি এলাকায় সে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিক্ষককে ধাক্কা দিয়ে খাদে পড়ে ট্রাকটি উল্টে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিক্ষক মনিরুজ্জামান চঞ্চলের অকাল মৃত্যুতে বাঘেধরা উচ্চ বিদ্যালয় এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া বিরাজ করছে।