× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুনারুঘাটে বিএনপির পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ২১:১৮ পিএম

চুনারুঘাটে বিএনপির পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

হবিগঞ্জের চুনারুঘাটে ত্যাগী ও দীর্ঘদিন নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু ও জুতা মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

রবিবার (২৪ আগস্ট) বিকালে চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। এ মিছিলে নেতৃত্ব দেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মারুফ মিয়া। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার গোলচত্বরে গিয়ে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তারা অভিযোগ করেন, আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছি। প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপির পতাকা বুকে ধারণ করেছি। অথচ উপজেলা বিএনপির ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের বাদ দিয়ে একটি পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। বক্তারা আরও বলেন, এটি ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার। আমাদের দাবি অবিলম্বে এ পকেট কমিটি ভেঙে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন করে একটি কার্যকরী কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা