× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলপুরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৬:৩৫ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ১৬:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলপুরে শনিবার (২৩ আগস্ট) পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর মারুফ হাসান (১৭) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের খাটাশিয়াকান্দা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এলাকা সূত্রে জানা গেছে, ওই কিশোর মারুফ হাসান জন্মের পর থেকেই নানান রোগে ভুগছেন। চিকিৎসক জানান, সে মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন। তার পরিবার অনেক চিকিৎসা করার পরও এ রোগ ভালো হয়নি। প্রতিদিনের মতো গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার বাবা নজরুল ইসলাম বাড়িতে রেখে মসজিদে মাগরিবে নামাজ পড়িতে যায়। মুহূর্তের মধ্যেই সকলের অগোচরে নিখোঁজ হয়। পরবর্তী সময়ে বাড়ির অন্যান্য লোকজন খোঁজাখুজি করেন। একপর্যায় সন্দেহ হয় বাড়ির পশ্চিম পাশে নিজ পুকুরে। পরে পানিতে নেমে বেড় জাল দিয়ে পুকুরের একপাশ খোঁজাখুজি করা মাত্রই রাত পৌনে ৮টায় মারুফ হাসানের মৃত দেহ পাওয়া গেলে তার মৃতদেহ উঠিয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকের ধারণা মারুফ হাসান মৃগী রোগের কারণে পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ওই সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আমি ও এসআই (নিঃ) মুকুল সরকারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে এসআই (নিঃ) মুকুল মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। স্থানীয়রা জানান, নিহত কিশোর মারুফ হাসান  অনেক দিন ধরেই মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন রোগে  আক্রান্ত রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা