বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৬:৩০ পিএম
কর্ণফুলী নদীর হালদার মোহনা অঞ্চল থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পর তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযান চালান বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।
তিনি বলেন, হালদার মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। উপস্থিত জনতার সামনে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে। এসব জালের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা। এ অভিযানে সহায়তায় করেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারিবৃন্দ।