× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে বোর্ডিংয়ে যুবকের মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৬:২০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পাশে উজ্জ্বল বোর্ডিংয়ে শাকিব (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। শাকিব চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের দীন মোহাম্মদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮-১০ বছর ধরে দৌলতদিয়া ঘাট এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার শাকিব হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের এলাকার মোঃ আজগার আলী মন্ডলের ছেলে মোঃ জহিরুল ইসলাম বলেন, আমি শনিবার সন্ধ্যায় কাজের খোঁজে দৌলতদিয়া ঘাটে আসি। তখনই প্রথম শাকিবের সঙ্গে আমার পরিচয় হয়। আজ সকালে তিনি চা পান শেষে বোর্ডিংয়ে ফেরার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে সামান্য সুস্থ হলেও আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর বোর্ডিংয়ের মালিকসহ আমরা মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 

গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ বেলাল হোসেন বলেন, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো সন্দেহজনক আলামত না পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা