× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামি গ্রেপ্তার করতে গিয়ে ভূঞাপুর থানার ৪ পুলিশ আহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৫:৪০ পিএম

আসামি গ্রেপ্তার করতে গিয়ে ভূঞাপুর থানার ৪ পুলিশ আহত

টাঙ্গাইলের নাশকতা মামলার আসামি ভূঞাপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম শেখ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তিতে ভূঞাপুর থানার চার পুলিশ সদস্য আহত হয়। আলম শেখ উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফজলুল শেখের ছেলে।

ভূঞাপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আলম শেখকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে চার পুলিশ সদস্য আহত হলেও শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় ভূঞাপুর থানা পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) গ্রেপ্তারকৃত আলম শেখকে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার  আসামি আলম শেখকে ধরতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে চার পুলিশ সদস্য আহত হলেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা