× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা মকসুদ গ্রেপ্তার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৩:৩৮ পিএম

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা মকসুদ গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা মকসুদ মিয়া (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শনিবার  বিকেলে উপজেলার চরতেরটেকীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত মকসুদ মিয়া উপজেলার চরতেরটেকীয়া এলাকার মৃত মো. সোহরবাব উদ্দীনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য। 

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নজরুল ইসলাম নামের একজন বিএনপি কর্মী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৯৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় এজাহারভুক্ত ৭৩ নম্বর আসামি তিনি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি মকসুদ মিয়াকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা