× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৩:২৪ পিএম

কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ ২ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

রবিবার (২৪ আগস্ট) সকালে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার  (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাচারকারীরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও নওগাঁ মধ্যপাড়া গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ আগস্ট) রাতে উল্লাপাড়ার ৩নং উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি লম্বা একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৩১.৫৪০ কেজি। এ সময় ২ মূর্তি পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা এই মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা