× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিংড়ি প্রজেক্ট থেকে তুলে নিয়ে যুবককে হত্যা

মহেশখালী (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১২:৪৯ পিএম

 তোফায়েল আহমেদ। প্রবা ফটো

তোফায়েল আহমেদ। প্রবা ফটো

কক্সবাজারের মহেশখালীতে চিংড়ি প্রজেক্ট থেকে তুলে নিয়ে তোফায়েল আহমেদ (৩৩) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ আগস্ট) ভোরে কালারমারছড়া কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড়ে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে অপহরণ করে হত্যা করা হয়েছে তোফায়েলকে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নিহত তোফায়েল কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার খউস্বরো গোষ্ঠীর সন্তান মরহুম ছিদ্দিক মাতাব্বরের ছেলে। পেশায় স্থানীয় চিংড়ি ঘের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

নিহতের পরিবার জানায়, শনিবার গভীর রাতে মহেশখালীর কালারমারছড়া বাজারের পশ্চিমে আটদোনা ঘোনার চিংড়ি ঘেরে হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। তারা প্রথমে বিপুল পরিমাণ মাছ লুট করে নেয় এবং ঘেরের কর্মীদের ওপর আক্রমন করে। পরে তোফায়েল আহমেদকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। অবশেষে রবিবার ভোরে কাউল্যার ব্রিজ এলাকার বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্ত শুরু করে তারা। পুলিশ জানিয়েছে, নিহত তোফায়েলকে হত্যার ঘটনায় একাধিক সশস্ত্র সন্ত্রাসীর সম্পৃক্ততা থাকতে পারে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জরুল হক জানিয়েছেন, এমন নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেপ্তারে ইতিমধ্যে সাড়াশি অভিযান শুরু হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, যাতে অপরাধীরা দ্রুত ধরা পড়ে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা