× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনাবাসী মারণফাঁদ থেকে মুক্তি চায়

রাসেল মাহমুদ, বরগুনা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১১:১৫ এএম

বরগুনা-বাকেরগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে শনিবার মানববন্ধনে স্থানীয়রা। প্রবা ফটো

বরগুনা-বাকেরগঞ্জ সড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে শনিবার মানববন্ধনে স্থানীয়রা। প্রবা ফটো

বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় পৌর মার্কেট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ধ্রবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বরগুনা নার্সিং ইনস্টিটিউট, বরগুনা বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক অ্যাসোসিয়েশন, আমাদের জন্য আমরা, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতি, জেলা প্রেস ক্লাবসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়।

এতে বক্তারা বলেন, বাকেরগঞ্জ-বরগুনা সড়কটি আড়াই বছর আগে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কের প্রস্থ আটকে আছে মাত্র ১৮ ফুটে।

পাশাপাশি ৫৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কে আছে ৪৫টি বাঁক। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সময়ে সড়কটি চার লেনে উন্নীত করাসহ বাঁক অপসারণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু। বক্তব্য রাখেনÑ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সংগঠনিক সম্পাদক কেএম শফিকুজ্জামান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল ইসলাম আকন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার, জেলা যুবদলের সেক্রেটারি জাবেদুল ইসলাম জুয়েল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদ হাসান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি ইকবাল হোসেন সোহাগ প্রমুখ।

সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন বলেন, উপকূলীয় জেলা বরগুনা সব সময় অবহেলিত, আন্দোলন ছাড়া আমরা কখনও কিছু পাই না, পোড়া কপাল আমাদের। তাই এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ আমাদের দাবি আদায় না হয়।

জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি ইকবাল হোসেন সোহাগ বলেন, প্রতিনিয়ত বাস দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। তাই এই মারণফাঁদ থেকে বরগুনাবাসী মুক্তি চায়। বরগুনার মানুষের প্রাণভিক্ষা দিন। সড়কের বাঁকগুলো বাদ দিয়ে বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটিকে চার লেনে উন্নীত করতে হবে।

সাবেক সংগঠনিক সম্পাদক কেএম শফিকুজ্জামান মাহফুজ বলেন, বরিশাল নেওয়ার পথে কত রোগীর প্রাণ গেছে, সে খবর কি আপনারা রাখেন, ৪ লেনের সড়ক থাকলে বরগুনা থেকে বরিশাল যেতে ১ ঘণ্টা লাগত। চিকিৎসার অভাবে সড়কে আর কোনো রোগীর মৃত্যু হতো না। তাই বরগুনাবাসীর প্রাণের দাবি বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ করা হোক, তা না হলে বরগুনা অচল করে দেওয়া হবে।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু বলেন, এই সড়কের ওপর নির্ভর করে ব্যবসা, বাণিজ্য, চিকিৎসা। তাই বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ করা সময়ের দাবি।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা