× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনে দেখতে গিয়ে নৌকা ডুবে ২ জন নিখোঁজ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ২২:৪৯ পিএম

কনে দেখতে গিয়ে নৌকা ডুবে ২ জন নিখোঁজ

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে কনে দেখতে গিয়ে নৌকাডুবে দুইজন নিখোঁজ হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় বৈরী আবহাওয়া এবং প্রবল স্রোতে নৌকাটিতে পানি উঠে মুহূর্তের মধ্যে ডুবে যায়। নৌকাটি কনে দেখার জন্য সাতজন লোক নিয়ে ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে পার্শ্ববর্তী  জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে যাচ্ছিল।

স্থানীয় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাতজনের মধ্যে পাঁচজনকে হাওরে থাকা জেলে এবং স্থানীয় লোকজন জীবিত উদ্ধার করে। দুজন নিখোঁজ থাকে। নিখোঁজ দুজন হল ধর্মপাশা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের ঘটক সামসুদ্দিন (৬০) ও কান্দাপাড়া গ্রামের নুসরাত (৭)।

ধর্মপাশা ফায়ার সার্ভিসের সাব কর্মকর্তা লিয়াকত আলী জানান, ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসছে, যতক্ষণ লাশ উদ্ধার না হয়, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাব।

ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, কান্দাপাড়া ট্রলার ঘাট থেকে বিয়ের কনে দেখার জন্য মাঝিসহ সাতজন যাত্রী নিয়ে মহেশপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর ধারাম হাওরে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও শিশুসহ দুইজন এখনও নিখোঁজ। উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা