× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে এসে মায়ের পর ছেলেরও মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ২২:৪৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অসুস্থ হয়ে পড়ে যান মা, তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এরপর মাকে হাসপাতালে দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ছেলে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটেছে।

মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন নিজ বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

চায়না খাতুনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার ছেলে সাইফুল ইসলাম (৪০)। কিন্তু মায়ের মৃত্যু সইতে না পেরে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা দ্রুত চেষ্টা চালালেও কিছুক্ষণের মধ্যেই সাইফুলও মৃত্যুবরণ করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, মা ও ছেলে প্রায় একই সময়ে হাসপাতালে মারা যান। অল্প সময়ের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে হাসপাতাল চত্বরে শোকের আবহ নেমে আসে।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় বাগানপাড়ার পুরাতন গোরস্থান মসজিদ প্রাঙ্গণে মা-ছেলের জানাজা অনুষ্ঠিত হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা