× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমোহনে ভেসে এল চিত্রা হরিণ

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ২২:৩৭ পিএম

লালমোহনে ভেসে এল চিত্রা হরিণ

ভোলার লালমোহনে প্রায় ৩০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) বিকালে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে হরিণটি মেঘনা নদী থেকে ভেসে মঙ্গলসিকদার বাতিরখাল এলাকার নদীরপাড়ে আসে। এ সময় উৎসুক জনতা হরিণটিকে দেখে ধাওয়া দেয়। হরিণটি তখন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।

একপর্যায়ে স্থানীয় জনতা হরিণটিকে ধরার পর এলাকার সাবেক ইউপি মেম্বার মো. ইউসুফ মিয়া হরিণটির ব্যাপারে থানায় খবর দিলে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, অতি জোয়ারের পানিতে হরিণটি লোকালয়ে চলে আসে। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা বন বিভাগের কর্মকর্তাদের খবর দিয়েছি। বনবিভাগের কর্মকর্তারা এলে হরিণটিকে তাদের দায়িত্বে দেওয়া হবে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা