× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুতুবদিয়ায় সৈকত থেকে জেলের মরদেহ উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ২০:৪৩ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

কুতুবদিয়ায় সমুদ্রের তীরে জকির উদ্দিন (৫৫) নামে এক প্রবীণ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের পেয়ারাকাটা সংলগ্ন সৈকতের তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও স্বজনরা। 

নিহত জকির উদ্দিন একই উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

নিহতের ভাতিজা শওকত জানায়, শনিবার সকাল ৭টার দিকে লেমশীখালী দেলোয়ারের মালিকানাধীন ট্রলার যোগে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তার চাচা জকির। একই দিন বিকেলে ওই এলাকায় একটি মরদেহ পড়ে থাকার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিহতের পোশাক শনাক্ত করে ঘটনাস্থলে যায় শওকত ও তার স্বজনেরা। পরে পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন তারা।

কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন পুলিশ। এ প্রতিবেদন লিখা পর্যন্ত পরবর্তী আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা