× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীজনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৭:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে বীজনা নদী থেকে মো. রিহান (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১৩নং পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। রিহান ওই গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে যায় রিহান। সকাল আটটা থেকে নিখোঁজ থাকার পর স্বজনরা সারাদিন খোঁজাখুঁজি চালান। পরে বিকাল চারটার দিকে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির মরদেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মা-বাবা ও পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে কেউ থানায় অবগত করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা