× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৬:৪৯ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৫ ১৬:৫০ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে জয়পুরহাট সুগার মিল প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন জয়পুরহাট জেলা ইসলামী ছাত্র শিবির।

আয়োজনে জেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়জুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের। 

এসময় শুভেচ্ছা বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, অভিভাকদের পক্ষে হাসনাতুল কবির প্রমুখ।

আয়োজকরা জানান, গত ২৫ জুলাই জয়পুরহাট সরকারি কলেজে বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়। স্কুল ও কলেজ পর্যায়ের ক এবং খ দুটি গ্রুপে ৫০০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে দুটি গ্রুপে ২৫ জন করে ৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা