× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৫:৪৮ পিএম

বরিশালে ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য আটক

বরিশালে মেহেদী হাসান শাওন নামে এক ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্যকে আটক করেছে কারা কতৃপক্ষ। শনিবার (২৩ আগস্ট) বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক আসামির সাথে দেখা করতে গিয়ে আটক হন তিনি। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল ও ২ টি মোবাইল সব বেশ কিছু কাগজপত্র হেফাজতে নেয়া হয়।

আটক মেহেদী হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামে মোঃ ফিরোজ আলমের ছেলে। 

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, শুক্রবার বিকেল ৩ টায় মেহেদী নামে একজন জেলে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সাথে দেখা করতে চায়। পরে তাকে শনিবার (২৩ আগস্ট) সকালে আসতে বলা হয়। সকালে এসে তিনি নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দেয়। সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। এ সময় মেহেদীর কাছে আইডি কার্ড দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। পরে জানা যায় তিনি ভুয়া ডিজিএফআই। 

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে মেহেদী ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। জেল কতৃপক্ষ এ ঘটনায় মামলা করবে। পাশাপাশি পুলিশের কাছে প্রতারককে হস্তান্তর করা হবে।

বিষয়টি স্বীকার করে মেহেদী হাসান শাওন জানান তিনি ভুল করেছেন। তবে কি কারনে শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সাথে দেখা করতে আসছিল সে বিষয়ে কোন কথা বলেননি তিনি। 

এদিকে অভিযোগ আছে মেহেদী হাসান শাওন নিজেকে কখনও ডিজিএফআই, কখনও বিজিবি আবার কখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নানা প্রতারণা করে আসছিল। চাকরি দেবার নামে বিভিন্ন জায়গা থেকে টাকা নেয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনকি ক্ষোদ গোয়েন্দা সংস্থার সদস্যরাও তাকে আইনের আওতায় আনতে কাজ করছিল। সবশেষ প্রতারনা করতে আসলে তাকে কারা কতৃপক্ষ আটক করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা