× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসড়কের সবজিতে মিটছে পরিবারের চাহিদা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১০:১৯ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেনের সড়কদ্বীপে (আইল্যান্ডে) চাষ হচ্ছে শাক-সবজি। মহাসড়কের আশপাশের বাসিন্দারা শখের বশে চাষ করছেন এসব শাক-সবজি। এতে একদিকে মিটছে পরিবারের চাহিদা, অন্যদিকে বাড়ছে সড়কের সৌন্দর্য।

সরেজমিন দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত আইল্যান্ডে এসব সবজি চাষ হচ্ছে। সড়কের সার্ভিস লেনের ফাঁকা আইল্যান্ড আগাছামুক্ত ও পরিষ্কার করে পরম যত্নে লালশাক, পুঁইশাক, পালংশাক, ঢেঁড়স, পেঁপেসহ বিভিন্ন শাক-সবজির চাষ করা হয়েছে।

এলাকাবাসী ও পথচারীরা বলেন, আইল্যান্ডের ওপরের অংশ ফাঁকা থাকায় দীর্ঘ অংশ জুড়ে বিভিন্ন জাতের শাক-সবজির চাষ করছেন কিছু উৎসাহী মানুষ। এতে তাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি বাজারজাতকরণও হচ্ছে। আগে সড়কের পাশের আইল্যান্ড ময়লা আবর্জনায় ভরে থাকত। এখন কিছু মানুষের উদ্যোগে এখানে রঙ-বেরঙের শাক-সবজির সমারোহ হয়ে উঠেছে। দেখতেও অনেক ভালো লাগছে।

আলাউদ্দিন নামে এক চাষি বলেন, আইল্যান্ডের ফাঁকা জায়গায় নোংরা ও ঘন জঙ্গল ছিল। এগুলো পরিষ্কার করে মৌসুমি সবজি চাষ করছি। এতে নিজেদের চাহিদা মিটছে। প্রতিবেশীরাও খাচ্ছে। কেউ চাকরির পাশাপাশি, কেউবা ব্যবসার পাশাপাশি অবসর সময়ে এই চাষবাস করছেন।

ট্রাকচালক সমশের বলেন, ট্রাক চালানোর পাশাপশি আইল্যান্ডে সবজি চাষ করি। লোকজন বাহবা দেয়। অনেক ভালো ফলন হয়। আমাদের প্রয়োজন মিটিয়ে বিক্রিও করতে পারি।

কালিয়াকৈর কৃষি সম্প্রসারণ অফিসার আতিক আহম্মদ ফাত্তাহ বলেন, আইল্যান্ডে সবজি চাষের বিষয়টি নজরে এসেছে। আমরা সব সময় যেকোনো ধরনের সবজি চাষকে উদ্বুদ্ধ করে থাকি। তাদের সার বীজসহ প্রয়োজনীয় সেবা পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা