× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী সংবাদদাতা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ২১:৪৭ পিএম

নরসিংদীতে অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ছবি : প্রবা

নরসিংদীতে অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ছবি : প্রবা

নরসিংদীর মাধবদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার প্রায় ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত ও নরসিংদী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযানে র‌্যাব সদস্য, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নরসিংদী তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গত ১ যুগ ধরে নরসিংদীর মাধবদী থানার মৌলভীবাজার ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সীমান্তবর্তী গোপালদী অঞ্চলে গ্যাসের মূল সংযোগ থেকে অন্তত তিনটি পয়েন্টে বাণিজ্যিক ও আবাসিক স্থাপনায় অবৈধভাবে প্রায় তিন হাজার গ্যাস সংযোগ নেয়া হয়। স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে তিন ইঞ্চি পাইপলাইনের মাধ্যমে এসব সংযোগ নেয়া হয়।  

তিতাস গ্যাস কর্তৃপক্ষ একাধিকবার এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও কিছুদিন পর পর পুনরায় সংযোগগুলো চালু করে স্থানীয় প্রভাবশালীরা। স্থায়ীভাবে এসব অবৈধ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করতে সে অভিযান পরিচালনা করা হয় বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

অভিযানে ২ কিলোমিটার এলাকা থেকে ২ হাজার মিটার অবৈধ পাইপ উঠিয়ে জব্দ করা হয় এবং বাণিজ্যিক ও আবাসিক স্থাপনা থেকে প্রায় তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নরসিংদীর ব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, ‘অবৈধ এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ফলে ওই এলাকায় বৈধ সংযোগে গ্যাসের চাপ বাড়াসহ প্রতিমাসে অন্তত ৩ কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে। নরসিংদী তিতাস গ্যাসের আওতাধীন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের এই অভিযান অব্যাহত থাকবে।’  

অভিযানে নেতৃত্বদানকারী নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান কাউসার বলেন, ‘বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুসরণ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার রাজস্ব হারাচ্ছিল। ভবিষ্যতে কেউ অবৈধ গ্যাস সংযোগ নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা