নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ২০:৫১ পিএম
ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন ‘নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র’ নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে নরসিংদী প্রেস ক্লাব।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র উপদেষ্টা ও বর্ষীয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চ্যাটার্জী।
অনুষ্ঠানে ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন নরসিংদী জেলা সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির ১৫ জন এবং ৪ জন উপদেষ্টাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও মাখন দাস, সদস্য মো. আমজাদ হোসেন ও আইয়ুব খান সরকার।
নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার উপদেষ্টা মনির হোসেন লিটন ও মনিরুল ইসলাম, সংগঠনের সভাপতি মো. হাসান সাঈদ শফিউল আলম (গ্যালমান শফি), সিনিয়র সহ-সভাপতি- মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক- মিয়া হোসেন, অর্থ সম্পাদক নাসরীন গীতি, দপ্তর সম্পাদক- রাসেল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল সুমন মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন।