× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোর চিনিকলে ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ২০:৪৭ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

নাটোর সুগারমিলে প্রায় কোটি টাকার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অন্যতম প্রধান আসামি ডাকাত সরদার নাজমুল (৩২)কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৪ ও র‌্যাব-৫। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারকৃত নাজমুল হুদা সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বিনোটিয়া গ্রামের মোকদমের ছেলে। 

শুক্রবার (২২ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব। প্রেস বিজ্ঞপ্তিতে  র‌্যাব আরও জানায়, গত ৩ জুলাই রাতে নাটোর সুগার মিলের সকল নিরাপত্তা কর্মীকে হাত-মুখ বেঁধে জিম্মি করে সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সুগার মিলের ৯০ লাখ ৪০ হাজার টাকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। ঘটনার পর পরই  র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন ও ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত টিম গঠন করে ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলকে শনাক্ত করতে সক্ষম হয় এবং এই দুর্ধর্ষ ডাকাতির অন্যতম প্রধান নাজমুল হুদাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা যায়, ডাকাত দলের সদস্যরা ডাকাতিকালে নাটোর সুগার মিলের কারখানার ভেতরের মেইন গেট ভেঙে প্রবেশ করে কারখানার ১০ জন নিরাপত্তা প্রহরীকে হাত ও মুখ বেঁধে একত্রিত করে অন্য রুমে নিয়ে ধারালো অস্ত্র ও হাঁসুয়া দিয়ে মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে এবং কিছু প্রহরীকে গুরুতর আঘাত করার উদ্দেশ্য এলোপাতাড়ি মারপিট করে আটকে রাখে। পরে ডাকাত দলের সদস্যরা কারখানার ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামালÑ মিল হাউস গান মেটাল, ওয়েল্ডিং ক্যাবল, ক্রাশ শ্যাফট, ইনার প্লেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশÑ যার আনুমানিক মূল্য নব্বই লাখ চল্লিশ হাজার টাকা জোরপূর্বক পিকআপ ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই নাটোর সদর থানায় পেনালকোডের ৩৯৫/৩৯৭/৩৪ ধারায় মামলা রুজু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা