× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে : এ্যানি

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ২০:৩৫ পিএম

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যয়। আগের কোনো রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না। তারেক রহমান নতুনভাবে রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার  দেবেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। 

তিনি বলেন, ৫ আগস্টে যে পালিয়ে গেছে, তাকে নিয়ে আর কিছু বলার নেই। তবে তার ফ্যাসিস্ট শাসনের স্মৃতি চিরকাল মনে রাখতে হবে। তিনি বলেন, তারেক রহমান শহীদ জিয়ার স্বপ্নকে লালন করেন এবং বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতির ধারায় দেশ পরিচালনার স্বপ্ন দেখেন।

এ্যানি আরও বলেন, পুরনো রাজনীতির ট্রেন্ড চলবে না। মানুষ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনীতি, নতুন সমাজব্যবস্থা উপহার দিতে হবে। সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি।

রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান ও প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি ও রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ।

এদিকে দীর্ঘ ২২ বছর পর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সর্বশেষ ২০০৩ সালে অনুষ্ঠিত হয়েছিল এ সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করেছে। দীর্ঘদিন পর এ সম্মেলনে নতুন নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। কিন্তু  কোনোরূপ ভোটাভুটি ছাড়াই পুরানো কমিটিকে নতুনভাবে ঘোষণা করা হয়েছে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় পুনরায় উপজেলাতে জামাল উদ্দিনকে আহ্বায়ক ও সিরাজ উদ্দিনকে সদস্য সচিব করে রামগতি উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সাথে সাহেদ আলী পটুকে আহ্বায়ক ও আল আমিন মুর্তজাকে সদস্য সচিব করে রামগতি পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা