× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলিয়ারচরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৭:৫৯ পিএম

কুলিয়ারচরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জেসমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি বরখারচর এলাকার (মহল্লার) জাকির হোসেনের স্ত্রী। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে কুলিয়ারচর থানার পুলিশ লাকড়ির ঘর থেকে জেসমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে সিয়াম (১৬) ও ছোট ছেলে সাব্বির (১৩)। জেসমিনের বাবার বাড়ি বাজিতপুর উপজেলার খৈলাক ইউনিয়নে। তিনি বাড়ির পাশে একটি সিগারেট কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন। স্বামী জাকির হোসেন শ্রমিকের কাজ করেন। 

জেসমিনের শাশুড়ি জানান, ২১ আগস্ট রাত থেকে জেসমিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোরে ফজরের নামাজের পর রান্নার জন্য লাকড়ির ঘরে লাকড়ি আনতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়েছি।

নিহতের বড় ছেলে সিয়াম বলেন, ‘আমার বাবা-মা প্রায় সময়ই ঝগড়া করতেন। তবে কিছুক্ষণ পর আবার মিলেমিশে যেত। আমার বাবা আমার মাকে মারতে পারে না। আমার মাকে অন্য কেউ মেরেছে।’

এদিকে নিহতের ভাই মফিজ মিয়া অভিযোগ করে বলেন, ‘তার বোন জামাই একজন মাদকাসক্ত।  প্রায় সময় নেশার  টাকা চেয়ে তার বোনকে মারধর করত। এমনকি তার কাজের বেতনের টাকাও নিয়ে যেত।’ তিনি দাবি করেন, তার বোনকে হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। যদি হত্যা নাও করে থাকে, তবে জামাইয়ের অত্যাচারে আত্মহত্যা করে থাকতে পারে। বোন হত্যার বিচার দাবি করেন তিনি। 

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা