× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৭:৪৮ পিএম

মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক

মোংলায় হরিণের মাংসসহ মো. হাসান (৩৪) নামে এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দুইটায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া মোংলার সাইলো সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১০ কেজি হরিণের মাংস এবং আটটি পাসহ চিহ্নিত হরিণ শিকারী মো. হাসানকে (৩৪) আটক করা হয়। তার বাড়ি মোংলার জয়মনি এলাকায়। জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের  চাঁদপাই স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা