× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে কিশোরকে পিটিয়ে হত্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৭:১৪ পিএম

ফটিকছড়িতে কিশোরকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. রিহান উদ্দিন ওরফে মাহিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানিক ও রাহাত নামে দুই কিশোরকে পিটিয়ে জখম করা হয়। আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার চেইঙ্গার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত মাহিন সাকর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। কিন্তু হামলাকারীরা জোর করে তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এসময় মাহিনকে বাঁচাতে এলে তার বাবা-মাকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সন্দেহবশত তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় একটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়। পরে তাদের ধরে এনে পেটানো হয়। এতে মাহিন নামের এক তরুণের মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা