মোহনপুর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৭:০২ পিএম
রাজশাহীর মোহনপুর উপজেলায় গাঁজা সেবনের দায়ে মো. আরিফুল ইসলাম (৩৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা তাকে এ দণ্ড দেন।
জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্ত আরিফুল সইপাড়া উত্তরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গাঁজা খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমন অভিযোগে মাদকসেবী মো. উজ্জল ইসলামের বাসায় উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করে মোহনপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।