× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজারে ঘাটতি মেটাতে হিলি বন্দর দিয়ে কাঁচামরিচের রেকর্ড আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৬:৪৬ পিএম

হিলি বন্দর দিয়ে কাঁচামরিচের রেকর্ড আমদানি

হিলি বন্দর দিয়ে কাঁচামরিচের রেকর্ড আমদানি

দেশে চলমান বন্যা ও খরার কারণে স্থানীয়ভাবে কাঁচামরিচের আবাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে, তৈরি হয়েছে তীব্র সংকট। এ ঘাটতি মেটাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দ্রুত বেড়েছে ভারতীয় কাঁচামরিচের আমদানি।

হিলি বন্দর দিয়ে আগে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ট্রাক কাঁচামরিচ আমদানি হতো। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ থেকে ১৭ ট্রাকে। এমনকি বৃহস্পতিবার একদিনে রেকর্ড ২৯ ট্রাকে ২৩৯ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে এই বন্দর দিয়ে ৭২ ট্রাকে ৬১৮ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে। ফলে রাজধানীসহ বড় শহরগুলোর বাজারে মরিচের সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছে। 

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে হিলি বন্দর ও স্থানীয় পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ভারতীয় কাঁচামরিচ পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা দরে। খুচরা বাজারে দাম আরও বেশি। তবে ব্যবসায়ীদের ধারণা, আমদানি অব্যাহত থাকলে আগামী সপ্তাহে দাম কিছুটা কমতে পারে।

আমদানিকারকরা বলছেন, স্থানীয়ভাবে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে কয়েকগুণ। তাই চাহিদা মেটাতে ভারতের মোকামগুলো থেকে কাঁচামরিচ সংগ্রহ করা হচ্ছে। তবে প্রতি কেজিতে প্রায় ৩৭ টাকা শুল্ক গুনতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা