× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ২৫ ভরি স্বর্ণালংকার লুট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৬:২৩ পিএম

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ২৫ ভরি স্বর্ণালংকার লুট

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে নিখিল কর্মকার (৫০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

এ সময় ৭ থেকে ৮ জনের ডাকাত দল ওই ঘরের সকল সদস্যকে মারধর করে ২৫ ভরি স্বর্ণ ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। এদিকে উপজেলায় বারবার ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন  কলাপাড়াবাসী।

ভুক্তভোগী নিখিল কর্মকার বলেন, ডাকাত দল জনালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর শুরু করে। পরে তিনি অজ্ঞান হয়ে পড়লে তার হাত-পা মশারি দিয়ে বেঁধে সবকিছু ছিনিয়ে নেয় এবং তার স্ত্রী ও দুই সন্তানকেও মারধর করে। 

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে।

এদিকে, জুলাই বিপ্লবের পর থেকে শহর কিংবা গ্রামীণ জনপদে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি। এতে জানমাল রক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা