× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১২:৫১ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৫ ১৩:০৩ পিএম

সড়কে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফাজিলপুর এলাকার একটি সড়কের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে।

সকালে উপজেলার মানিকদহ ইউনিয়নের মুন্সিবাড়ি–ফাজিলপুর সড়কের মাঝামাঝি স্থানে পথচারীরা মরদেহটি দেখতে পান। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে, দ্রুত তারা ঘটনাস্থলে এসে মরদেহটি থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছেÑ যা দেখে ধারণা করা হচ্ছে তিনি কোনো যানবাহনের ধাক্কায় নিহত হয়ে থাকতে পারেন।

তিনি আরও জানান, মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। একইসঙ্গে নিহতের পরিচয় শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা