× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১২:৩৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদ্রাসার পার্শ্ববর্তী একটি ডোবায় গোসল করতে নেমে তামিম সরদার (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে ঘটনাটি ঘটেছে। 

মৃত তামিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের তাইজুদ্দিন সরদারের একমাত্র ছেলে। সে (তামিম) উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমি মাদ্রাসার (আবাসিক) নাজেরা শাখার ছাত্র ছিল।

মাদ্রাসার একাধিক ছাত্র জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সবার অজান্তে তামিম অপর এক ছাত্রকে নিয়ে মাদ্রাসার পাশের একটি ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার সাথে থাকা অপর ছাত্রের চিৎকারে মাদ্রাসা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ডোবা থেকে তামিমকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে  গেলে চিকিৎসকরা তামিমকে মৃত বলে ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা