× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৮ বছর শিক্ষকতায়, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায়

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ২২:৪২ পিএম

৩৮ বছর শিক্ষকতায়, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায়

চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। বিদায়বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৩৮নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তাছলিমা খাতুন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন তাছলিমা খাতুন। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ১৯৮৭ সালের ১ আগস্ট তাছলিমা খাতুনের কর্মজীবন শুরু হয়। এরপর ২০০৫ সালের ২৪ এপ্রিল তিনি পদোন্নতি পেয়ে অদ্যাবধি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদায়ি অনুষ্ঠানে তাছলিমা খাতুন বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব।

তাছলিমা খাতুনের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা খাতুন বলেন, ‘ম্যাডামের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তাকে আমরা আমাদের চাকরি জীবনের শুরু থেকেই দেখেছি। তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি।’

বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে মহেশপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রসুল রতন, ইসতিয়াক আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধি মাসুদুর রহমান খান, জিয়াউর রহমান, মো. শাহজালাল, জান মোহাম্মদ, মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম লিটন ও লায়লা আফরোজ, যাদবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, প্রভাষক রকিবুল আলম, কওমি মাদ্রাসার প্রধান মাওলানা কামরুজ্জামান, ডিপিজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম শাওন, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জহর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ আলী, আব্দুল মোত্তালেব জোয়ার্দার, রবিউল হোসেন, বিল্লাল হোসেন, রিজাউল হোসেন, বাবলুর রহমান, মহিদুল ইসলাম, জেএম তাজনুর রহমানসহ অনেকে। এ ছাড়া যাদবপুর ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা