× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে ৮৬ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ২২:২৯ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ভারত থেকে পাচার করে নিয়ে আসা ৮৬ লাখ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ রুবেল (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা। আটক হওয়া রুবেল কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসুন্দা এলাকার মৃত সাইদুর রহমানের  ছেলে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর জেলার খুলনা-যশোর মহাসড়কের মোড়লী মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯৯৫ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮৫ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা।

তিনি আরও বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান চালিয়ে ৮৬ লাখ টাকার মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা