× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন শতাধিক মানুষ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ২২:১৬ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের হাজাছড়া জোড়া ব্রিজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠিত ক্যাম্প হয়।

ক্যাম্পটির আয়োজন করে দীঘিনালা সেনা জোনের ০৪ ইবি ‘বেবী টাইগার্স’। ক্যাম্প পরিচালনা করেন সেনানিবাসের আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি। জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসির নির্দেশনায় এ কার্যক্রম সম্পন্ন হয়।

ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হন। তাঁদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে সেনাবাহিনী সবসময় কাজ করছে। এই ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাচ্ছেন। ভবিষ্যতেও সেনাবাহিনী এ উদ্যোগ অব্যাহত রাখবে।

মেডিকেল ক্যাম্পে আসা হাজাছড়া জোড়া ব্রিজ এলাকার প্রবীণ বাসিন্দা বুদ্ধ কুমার চাকমা (৭৫) বলেন, আমি দীর্ঘদিন ধরে জ্বর ও হাঁপানিতে ভুগছি। এত সহজে চিকিৎসা পাওয়া আমাদের জন্য বড় স্বস্তি। সেনাবাহিনী শুধু চিকিৎসা দিচ্ছে না, আমাদের প্রতি মানবিক দায়িত্বও পালন করছে।

মেডিকেল ক্যাম্পে নারী, শিশু ও প্রবীণসহ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, স্থানীয় হেডম্যান, কার্বারী ও গণমাধ্যমকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা