× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীর উপকূলে ঝোড়ো হাওয়া-বৃষ্টি, হাতিয়ায় নৌ চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৬:৫১ পিএম

 সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। প্রবা ফটো

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। প্রবা ফটো

নোয়াখালীর উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে, এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি বর্তমানে হালকা থেকে মাঝারি আকারে অব্যাহত রয়েছে। দমকা হাওয়ার কারণে নৌ ও সমুদ্রপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় হাতিয়াসহ বিভিন্ন এলাকায় নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যার প্রভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

হাতিয়া উপজেলার মৎস্য ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, সাগর উত্তাল থাকায় ট্রলারগুলো কূলে অপেক্ষা করছে। দোকানপাটেও লোকজন নেই, অধিকাংশ মানুষ ঘরে বসেই দিন কাটাচ্ছে।

আরেক বাসিন্দা আবু সালেহ সাদ জানান, নদী উত্তাল থাকায় নৌ চলাচল বন্ধ রয়েছে। এক পাড়ের মানুষ অন্য পাড়ে যেতে পারছে না। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া দ্বীপ হওয়ায় খারাপ আবহাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়। আমরা জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছি এবং আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা