× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিনা গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৬:৫১ পিএম

খুলনার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিনা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক বায়োজিদ জান্নাত সিনাকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে রাতেই খুলনায় আনা হয় বলে জানিয়েছে পুলিশ। সিনা খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা জিয়াউল জান্নাত বাবুলের ছেলে।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, বায়োজিদ জান্নাত সিনা নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন। গেল বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিরেন।  তার অবস্থান নির্ণয়ে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়। বুধবার বরিশাল শহরে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, চলতি বছরের ১৮ মার্চ খুলনা সদর থানায় করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা