× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৬:১৫ পিএম

জয়পুরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল মান্নান (৫৮) নামের এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম বেলতলী পাড়ার ফসলের মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

নিহত আব্দুল মান্নান ওই এলাকার মৃত খয়বর আলীর ছেলে। তিনি এলাকার বিভিন্ন হিমাগারে আলুর ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান বৃষ্টির মধ্যে মাঠে গিয়ে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাতে জমিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাকে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পথেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে আব্দুল মান্নানের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

নিহত আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম বলেন, আমার বাবা সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা