× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে পুড়ল ১১ গাড়ি

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৩:১১ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৫ ১৩:১৩ পিএম

আগুনে পুড়ে যাওয়া গাড়ি। প্রবা ফটো

আগুনে পুড়ে যাওয়া গাড়ি। প্রবা ফটো

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি স্টেশনে থাকা ১টি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। 

বৃহস্পতিার (২১ আগস্ট) ভোর ৫ টার আউশকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই সিএনজি পাম্পে ভোর ৫টার দিকে একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এরপর পুরো পাম্পে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাম্পে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে যায়। আর সিএনজি পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নীচে পড়ে গুরুতর আহত হন।

গ্যাস পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, আমরা তিন তলায় ঘুমে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে আমরা ঘুম থেকে উঠি। তারপর তিনতলায় থাকা আমরা তিনজন প্রাণ বাঁচাতে পাশের জমিতে লাফ দিয়ে পড়ে নিজেরা রক্ষা পাই। বাসের মধ্যে গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। আমাদের ৬ জন আহত হয়েছেন।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ১০ সিএনজি ও একটি বাস পুড়ে ছাঁই হয়েছে। এছাড়াও সিএনজি পাম্পটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে মালিকপক্ষ ১০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা